গল্পঃ-" অহনা"" পর্ব ৭
লেখিকা: জয়া বিনতে ওমর
- আসসালামুয়ালাইকুম। কেমন আছেন?
- আপনি কে? এ সময় আমাদের বাসায়!! ( ভাই)
- আরে আসেন আসেন। খালেদ সাহেব। ( ভাবী)
- জি।
- কে উনি? ( ভাই)
- আরে ভাই আপনি কি খাবেন? গরীবের ঘর। চা ছাড়া কিছু দিতে পারব না। ( ভাবী)
- না না আমি কিছু খাব না। একটু কথা বলবো।
- হ্যাঁ জানি। দাঁড়ান আমি ওকে ডাক দিয়ে নিয়ে আসি।
ভাবি ভিতরে গেল। পিছনে ভাইও গেল।
- অহনা বাইরে আসো একজন লোক আসছে। তোমার সাথে কিছু কথা বলবে।
- আগে বল আমাকে যে ওই লোক কে ?? ( ভাই)
- খালেদ চৌধুরী। রসেল চৌধুরির ছোট ভাই। সেলিমের কাকা।
- ভাবি,, আপনি ওই ধর্ষকের আমার ঘরে এনেছেন?? আল্লাহ!!
- দাঁড়াও। আগে শুনো যে ও কি বলে। তোমার জন্য এমনিতেই গ্রামে থাকা যাচ্ছে না। এখন আমি সব ঠিক করতে চাচ্ছি তুমি এটাকে নষ্ট করবা না। তাহলে ভালো হবে না।
- তুমি আমার বোনকে এভাবে ভয় দেখাচ্ছ কেন? ও এমনিতেই অনেক ভয় পাচ্ছে।
- আরে রাখো তোমার ভয়। চল অহনা।
- আমি যাব না।
- আমিই আসছি । তোমার সাথে কথা বলার জন্য। ( খালেদ)
- আমার আপনার সাথে কোন কথা নেই। আপনার ছেলে রায়ান জঘন্য কাজ করেছে। আর আপনি ওকে পুলিশে না দিয়ে আমাদের টাকার লোভ দেখতে আসছেন!!! আমি এটা হতে দেব না। এখান থেকে যান। চলে যান।
- এই মেয়ে একদম চুপ। তোর ভালো করতে আসছি একটু চিল্লাচিল্লি করবি সবাইকে মেরে শেষ করে দেবো। আবির তোমার সাথে বিয়ে করতে রাজি। ওর সাথে তোমার বিয়ে হবে। তোমরা শহরে চলে যাও। গ্রামে থাকলে তোমাদের ই কষ্ট। আমাদের কিছু হবে না। পুলিশকে বলে দাও যে তোমার সাথে যা হয়েছে তোমার মর্জিতে হইছে। আবির করছে। আবিরের সাথে তোমার সম্পর্ক ছিল। এটাই বলে দাও সব ঠিক হয়ে যাবে। না হলে তোমার আর তোমার পায়ের কি অবস্থা করব আমি কখনো কল্পনা করতে পারবে না।
- আআআআআ। যান।।।। আমি বিয়ে করবো না। ওই ধর্ষক কে বিয়ে করব না।
অহনা দৌড় দিয়ে অন্য রুমের দরজা আটকে দিল।
- অহনা বোন ।।। আমার বোনকে আর জ্বালাবা না যাও এখান থেকে।
- আমার কোন সখ নেই। ওকে বুঝাও।
- হ্যা আমি ওকে বোঝাবো। ও পুলিশকে বলে দেবে আর আবির কে ও বিয়ে করবে। ( ভাবী) ।
খালেদ চলে গেল।
রাতে অহনাকে ভাবী অনেক বকল। অনেক কথা শোনালো। অহনা শেষবারের মতো মোস্তফা কে ফোন দিল।
- হ্যালো।
- তুমি কেন ফোন দিলা?
- ওরা আমার জোর করে দিতে চাচ্ছে। তুমি আমাকে নিয়ে যাও প্লিজ।
- সমস্যা কি? ওই আবির তো তোমার ভালোবাসা তাই না? বিয়ে করে ফেলো। আমাকে ধোঁকা দিয়েছে ওর জন্য। আমি তোমাকে মাফ করবো না।
- তুমি আমাকে বিশ্বাস করো না?
- না যাও।
ফোন কেটে দিল।
এখন আর কিছুই করার নেই।
চলবে...



কোন মন্তব্য নেই