Ads

 


নতুন আপডেট

গ্যাস-বিদ্যুৎ থাকবে না সিলেট মহানগরীতে বৃহস্পতিবার

 

ছবি: সংগৃহীত



হেভা ফেরদৌস আনিকা সিনিয়র রিপোর্টার:টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সিলেট মহানগরীতে আগামী ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার)। এতে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হবে। এই দুর্ভোগের সঙ্গে বিদ্যুৎহীনতার কষ্ট যুক্ত হচ্ছে।  সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে বলেন সোমবার ৩০ নভেম্বর।  

 আগামী ৩ ডিসেম্বর(বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা সিলেট নগরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বিক্রয় ও বিতরণ বিভাগ-২ (বিউবো) সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্রের ৩৩ কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ এবং ৩৩ কেভি ফিডারের Right Of Way বরাবর গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে ।

 শাহজালাল উপশহর, তেররতন, সাদাটিকর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, লাকড়ীপাড়া, সবুজবাগ, হাতিবাগ, রাজপাড়া, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া বালুচর, এমসি কলেজ রোড, মিতালী টিলা, আল-ইছলাহ আবাসিক এলাকা গুলোতে বিদুৎ থাকবে না। 

 বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য।

কোন মন্তব্য নেই