যশোরে অবৈধ রেলক্রসিংয়ের সংখ্যা দিন দিন বাড়ছে;প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা
স্টাফ রিপোর্টার: মোঃ দেলোয়ার হোসেন সৌরভ:- রেলওয়ের যশোর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী ওয়ালিউল হক বলেন, “অবৈধ রেলক্রসিংয়ের সংখ্যা বেড়েই চলেছে। স্থানীয় পর্যায়ে এসব ক্রসিং বাড়ানো হলেও আমরা বন্ধ করতে পারছি না। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না করেই এসব ক্রসিং চালু করে মানুষের জানমাল ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে।”
সর্বশেষ গত ২১ নভেম্বর যশোর শহরতলির মুড়লি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক ট্রাকচালক নিহত হন। আহত হন তার সহকারী। এছাড়া এ ঘটনায় খুলনার সঙ্গে
সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে কয়েক ঘণ্টা।
প্রকৌশলী ওয়ালিউল বলেন, তাদের অনুমোদিত যেসব ক্রসিং আছে সেখানে জনবল আছে। তারা যথাযথ দায়িত্ব পালন করে আসছেন
“মুড়লী মোড় রেলক্রসিংয়ে যে দুর্ঘটনা ঘটেছে সেখানে আমাদের কোনো দায়িত্বহীনতা ছিল না। ট্রেন আসার মূহূর্তে ট্রাকটি ক্রসিংয়ে উঠে বিকল হয়ে পড়ায় এই হতাহতের ঘটনা ঘটে।”
অনুমোদনহীন রেলক্রসিং সম্পর্কে তিনি বলেন, এর জন্য অনেকের অনুমতি নিতে হয়। প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।
পাকশী বিভাগের আওতায় যশোর-খুলনা অঞ্চলে ১৬৮টি রেলক্রসিং রয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ৬২টির অনুমোদন ও জনবল রয়েছে। বাকিগুলো একেবারেই অরক্ষিত।
“অনুমোদনহীন এই ১০৬টি ক্রসিং দিয়ে প্রতিনিয়ত মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।”



কোন মন্তব্য নেই