Ads

 


নতুন আপডেট

বগুড়ায় কৃষক লীগের আনন্দ র‌্যালি

 প্রিয় সরকার,স্টাফ রিপোর্টারঃ-সারাদেশে ধান চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপিকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে বগুড়ায় জেলা কৃষক লীগের আনন্দ র‌্যালি বের হয়।

বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশার সভাপেিত্ব এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির কৃষি ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক আজমল হোসেন।

শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ে হতে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি আনোয়ার পারভেজ বাবু, আবু বক্কর সিদ্দিক রাজা, শ্যামল পাইকার, ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রহমান, আব্দুল বারি পলাশ, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তুষার, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম সাগর, জাকিরুল ইসলাম লিটন, বকুল আহম্মেদ, হেলাল উদ্দিন, মিজানুর রহমান মিজান, লিমন খন্দকার, গোলাপ সরকার, সুমা আক্তার, গুলশানারা বিথী, খালেকুজ্জামান, বজলার রহমান বকুল, নুরুল ইসলাম নুরু, জাকিউল ইসলাম রিপু, শহর কৃষক লীগের আহবায়ক মাসুদ রানা সরকার, যুগ্ম আহবায়ক তাহিয়াতুল কাবীর রাব্বুল, রনি, আবুল কালাম আজাদ, লিমন, নবীর উদ্দিন, জাকির হোসেন, হামিদুল, মাসুদ করিম, হামজা, আসিফ, তপু প্রমুখ।


কোন মন্তব্য নেই