পররাষ্ট্র মন্ত্রী ও তাঁর সচিব করোনায় আক্রান্ত
মুশফাকুর রহমান সিলেট বিভাগীয় প্রতিনিধি:-করোনায় আক্রান্ত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন ও তাঁর সচিব মাসুদ বিন মোমেন।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফরের কথা ছিল। এ উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তাঁর করোনা পরীক্ষা করা হলে মঙ্গলবার রাতে এ ফলাফল জানা যায়। তবে করোনার কোন লক্ষণ ছিলো না তাঁর শরীরে।
একি সাথে নাইজার সফর উপলক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের করোনা পরীক্ষা করলে তাঁরও ফলাফল পজিটিভ আসে।
একারণে পররাষ্ট্রমন্ত্রীর নাইজার সফর বাতিল করা হয়েছে। তিনি ও তাঁর সচিব চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।
এ দিকে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবেরস্থ বাংলাদেশ দূতাবাস তথা ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।



কোন মন্তব্য নেই