Ads

 


নতুন আপডেট

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে "মৃত্যু" সাড়ে ১৪ লাখের বেশি, আক্রান্ত ৬ কোটি ২১ লাখের বেশি



জাহিদুর রহমান, স্টাফ রিপোর্টার:-


বিশ্ব করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য ওয়েবসাইট ওয়াল্ডওমিটারের তথ্য অনুযায়ী বিশ্বে নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ কোটি ২১ লাখ ৩০ হাজার ২৫৩ জন মানুষ। বিশ্বে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৪ লাখ ৫১ হাজার ৯৯১ জন মানুষ। এ পর্যন্ত বিশ্বে নভেল করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৯ লাখ ২৫ হাজার ৭৯০ জন মানুষ।

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিকদিয়ে পৃথিবীর প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৩৪৬ জন মানুষ। যুক্তরাষ্ট্রে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৭১ হাজার ২৯ জন মানুষ।

দ্বিতীয় স্থানে আছে ভারত। ভারতে নভেল করোনা আক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ৫৪ ৪২৬ জন মানুষ। ভারতে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৩৬ হাজার ২৬৭ জন মানুষ।

তৃতীয় স্থানে আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। ব্রাজিলে নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ৩৮ হাজার ৩৫০ জন মানুষ। ব্রাজিলে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৭১ হাজার ৯৯৮ জন মানুষ।

রাশিয়ায় নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৪২ হাজার ৬৩৩ জন মানুষ। রাশিয়ায় নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ হাজার ৬৬৮ জন মানুষ।

ফ্রান্সে নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৯৬ হাজার ১১৯ জন মানুষ। ফ্রান্সে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ হাজার ৯১৪ জন মানুষ।

স্পেনে নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৪৬ হাজার ১৯২ জন মানুষ। স্পেনে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা ৪৪ হাজার ৬৬৮ জন মানুষ।

যুক্তরাজ্যে নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৮৯ হাজার ৩০১ জন মানুষ। যুক্তরাজ্যে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৭ হাজার ৫৫১ জন মানুষ।

ইতালিতে নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৩৮ হাজার ২১৭ জন মানুষ। ইতালিতে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ হাজার ৬৭৭ জন মানুষ।

কোন মন্তব্য নেই