Ads

 


নতুন আপডেট

বিশ্বনাথের টেংরায় (ঐতিহ্যগত) প্রতি বৎসরের ন্যায় এবারও অগ্রহায়ণ মাস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

 বিশ্বনাথের টেংরায় (ঐতিহ্যগত) প্রতি বৎসরের ন্যায় এবারও অগ্রহায়ণ মাসের সোনালী ফসলের আসমানী ও  জমিনীগজব অর্থাৎ সকল বালা মুছিবত দুর ও সোনালী ফসলের সুরক্ষা এবং মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা স্বরপ শুকরানা মিলাদ ও দোয়ার মাহফিল।



পাশাপাশি টেংরার দেশী বিদেশী জিন্দা ও মুরদেগানের জন্য, টেংরার প্রবাসী ও গ্রামের অধিবাসীদের

সহযোগীতায় রাস্হা ঘাটের যে উন্নয়ন সাধিত হয়ে হয়েছে এসব নিয়েও শুকরানা  মাহফিল টেংরা জামে মসজিদে আজ ২৮শে নভেম্বর বাদ যোহর অনুষ্ঠিত হয়েছে। 


মিলাদ ও দোয়ার মাহফিল পরিচালনা করেন হাফিজ মুন্না ও হাফেজ আবু সাঈদ।


মিলাদ ও দোয়ার মাহফিল শেষে টেংরা জামে মসজিদ প্রাঙ্গণে শিন্নী বিতরণ হয়েছে। 


  আজকের মিলাদ ও দোয়ার মাহফিলে উপস্হিত ছিলেন, টেংরা জামে মসজিদের মোতাওয়াল্লী  আলহাজ্ব আরশ মিয়া, টেংরা মামুপীর মাজারের পরিচালক ও সাবেক বিশ্বনাথ উপজেলা সমবায় সমিতির চেয়ারম্যান মোক্তার হোসেন, মুরব্বী আব্দুল খালিক, ফারুক মিয়া উরফে কলাই মিয়া ,সৈয়দ আব্দুল মান্নান, টেংরা বাগমারা জামে মসজিদের সাবেক ইমাম মোঃ আব্দুল আহাদ,  টেংরা বার্তা সম্পাদক ও প্রকাশক মোঃ শাহিন উদ্দিন, অলংকারী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল বাশার মিহাদ, লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের অন্যতম সদস্য এম এস এ আবসান খাঁন,  সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র মোঃ নাদিমুল হাসান খাঁন,


টেংরা এতিম কল্যাণ পরিষদের আহবায়ক মোঃ শিপন আহমদ, টেংরা ইসলামিয়া হাফিজিয়া মডেল দাখিল মাদরাসার শিক্ষক মাষ্টার মোঃ কামরুল ইসলাম।



কোন মন্তব্য নেই