Ads

 


নতুন আপডেট

কবিতা: "আত্মার মৃত্যুতেও হতে পারে সর্বসুখের জলাঞ্জলি"



কবি : তাহমিনা আক্তার মনি 


দেহের মৃত্যুতে শোকসভা, শ্রদ্ধাঞ্জলি, শ্রাদ্ধ কত কি অবিরত,

আত্মার মৃত্যু কেন মানবের হয় না অবলোকিত?

শুধু মুখে হাসি থাকলেই কী জীবন 

সুখদীপ্ত অঞ্জলি?

আদৌ মানব বুঝতে চেয়েছে কী আত্মার মৃত্যুতেও হতে পারে  সর্বসুখের জলাঞ্জলি।

দেহের মৃত্যুতেইতো দেখি কত শ্রাদ্ধ , শোকসভা আর শ্রদ্ধাঞ্জলি ।

বই ব্যাগভারে বন্দি শিশু তার নেই পরিবেশ খেলার মাঠে বিকেল বেলায়,

কেমনে পাবে জীবনের সুখ

বদ্ধ ঘরের জানালায় 

চোখ দুটি পরে থাকে উদার আকাশ সীমানায় ।

দেহের মৃত্যুতেইতো দেখি কত শোকসভা, শ্রাদ্ধ আর শ্রদ্ধাঞ্জলি ।

কত অসহায় জনক জননী বৃদ্ধাশ্রমের কারাগারে দিয়েছে মন আত্মার বলি,

দেহের মৃত্যুতেইতো কত শোকসভা, শ্রাদ্ধ আর শ্রদ্ধাঞ্জলি ।

কত যোগ্য তরুণ তরুণী বিবেকের তাড়নায় দৌড়ে,

শুধু একটু সুখে রাখতে 

শান্তিনীড়টাকে সুখছায়াতে,

দুর্নীতি আর লোভ লালসার ভিড়ে,

সমাজটা রেখেছে যোগ্যদের এক অসহায় মূর্তি করে,

কেউ কী দেখেছে ঐ তরুণ আত্মার

 মৃত্যুর করুন কাহিনী?

দেহের মৃত্যুতেইতো দেখি কত শোকসভা, শ্রাদ্ধ আর শ্রদ্ধাঞ্জলি ।

কোনো বৃক্ষছায়াময়ী বধূ যখন অবহেলায়,

শত অবেগ মাখানো তার বোবা কাহিনী,

আত্মার মৃত্যুতেইতো শব্দচাপা কান্নায় তার সব সুখেরই বলি।

দেহের মৃত্যুতেইতো দেখি কত শোকসভা, শ্রাদ্ধ আর শ্রদ্ধাঞ্জলি ।

আত্মা মৃত্যুতে কেনো নেই আয়োজন,

একটু সহানুভূতির কী নেই প্রয়োজন?

মানব শুধু বাহ্য দৃশ্যেই সুখ নয় ,

আত্মার মৃত্যুতেও কখনো কখনো মানবের সব সুখই হয় জলাঞ্জলি ।

কোন মন্তব্য নেই