Ads

 


নতুন আপডেট

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন হুমায়ূন রশিদ চৌধুরী

  


ডেস্ক রিপোর্টঃ কানাইঘাট  উপজেলা ও সিলেট জেলাবাসী সহ বিশ্বের সকলের মানুষের, সুখ, সমৃদ্ধি , সুস্বাস্থ্য , নিরাপদ , শান্তি কামনা করে পবিত্র ঈদুল আযহার  শুভেচ্ছা জানিয়েছেন, গাছবাড়ি ডিগ্রি কলেজ  ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও তরুণ সমাজ সেবক হুমায়ুন রশিদ চৌধুরী ।


হুমায়ুন রশিদ চৌধুরী  এক শুভেচ্ছা বার্তায় বলেন,

 বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ঘুরপাকে ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ। ৷পবিত্র ঈদুল আযহার উদ্দেশ্য স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত। আসলে কোরবানি দিতে হয় মানুষের সব : কাম, ক্রোধ, লোভ, মোহ, পরনিন্দা, পরশ্রীকাতরতা। সৎ পন্থায় উপার্জিত অর্থের বিনিময়ে কেনা পশু কোরবানির মাধ্যমেই তা সম্পন্ন হয়।


মহামারী করোনা ভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। মানুষের জীবনকে করে তুলেছে দুর্বিষহ। সকলকে মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে, নিরাপদ ও সামাজিক দূরত্ব বজায় রেখে এবং এ ব্যাপারে সতর্কতা অবলম্বনের প্রতি লক্ষ্য রাখার জন্য অনুরোধ জানান।

সকলের সুস্বাস্থ্য কামনা এবং সকলকে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করেন তিনি ৷

কোন মন্তব্য নেই