শহীদ নাজিমুল ইসলাম জায়গীরদার'র স্বরণে দোয়া মাহফিল অনুষ্টিত
আজ বুধবার বিকাল ৪টা। দক্ষিন সুনামগঞ্জ উপজেলার বড়মোহা গ্রামের জনাব আনছার মিয়া জায়গীরদার সাহেবের ছোট ছেলে, জাউয়া বাজার ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র, শহীদ নাজিমুল ইসলাম জায়গীরদার'র স্বরণে বড়মোহা মসজিদে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। উক্ত দোয়া মাহফিলে নাজিমুল জায়গীরদার এর রুহের মাগফিরাত কামনায় নছিহত ও দোয়া করেন সুনামগঞ্জের বরেণ্য আলেমেদ্বীন, পীরে কামেল, দরগাহপুর মাদরাসা সুনামগঞ্জ'র মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব দাঃ বাঃ।
দোয়া মাহফিলে আরও আলোচনা পেশ করেন দরগাহপুর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা তাজুল ইসলাম সাহেব, বড়মোহা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা দ্বীন ইসলাম আল-হাবীবী, হায়দরপুর মাদরাসার মুহতামিম মাওলানা মুজাম্মিল হুসাইন, দরগাহে শাহপরান (রহঃ) সিলেটের মুহাদ্দিস মাওলানা মাহবুব সালমান সাহেবসহ আরো অনেকেই।
শহিদ নাজিমুল ইসলাম জায়গীরদার'র রুহের মাগফিরাতের জন্য তার পরিবারের পক্ষথেকে এলাকার বাসীর নিকট অনুভুতি পেশ করেন লুৎফুর রহমান জায়গীরদার খোকন।



কোন মন্তব্য নেই