টেংরা কোভিড ১৯ হেল্প সেন্টারের উদ্যোগে মাস্ক বিতরণ ও ফ্রি অক্সিজেন সার্ভিস চালু।
করোনা মহামারীর এই সময়ে দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এবং বেশির ভাগ আক্রান্ত রোগীর প্রয়োজন হয় অক্সিজেন সাপোর্টের, যা খুবই ব্যয়বহুল।
এই চিন্তাভাবনা থেকে টেংরা কোভিড ১৯ হেল্প সেন্টারের উদ্যোগে ও টেংরা গ্রামের সর্বস্তরের জনগণের আর্থিক সহযোগিতায় টেংরা গ্রামে ফ্রি অক্সিজেন সার্ভিস চালু করা হয়েছে। উদ্যোক্তারা জানান গতকাল তিনটি সিলিন্ডারের ব্যাবস্থা করা হয়েছে এবং পরবর্তীতে আরো কয়েকটি সিলিন্ডারের বেবস্থা করা হবে। এছাড়া দুটি নেভুলাইজার, দুটি পালস অক্সিমিটার ও কয়েকটি অক্সিজেন মাস্ক ক্রয় করা হয়েছে।তারা আরো জানান, গ্রামের চাহিদা পূরণ করে প্রতিবেশী গ্রামে ও এই সেবা দেওয়া হবে।
এছাড়া আজ শুক্রবার জুমার নামাজের পূর্বে গ্রামের সকল মুসল্লিগনের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।




কোন মন্তব্য নেই