Ads

 


নতুন আপডেট

রাজনগর ডি এস ফাঃ মাদ্রাসায় জাতীয় শোক দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুস্টিত

 


স্টাফ রিপোর্টারঃ জাকারিয়া ইমন 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজনগর ডি এস ফাঃ মাদ্রাসায় ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুস্টিত ,, সকাল ১০ ঘটিকার সময় মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাওঃ আব্দুল বাছিত সাহেবের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জনাব আব্দুর রাজ্জাক সাহেবের সঞ্চালনায় শুরু হওয়া অনুস্টানে যুক্ত হয়ে বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ খলিলুর রহমান,, আরবী প্রভাষক মাওঃ মোস্তাক আহমদ হেলালি,, আরবি প্রভাষক মাওঃ ফয়জুর রহমান,, বাংলা প্রভাষক জনাব আলাউদ্দিন সাহেব,, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি'র প্রভাষক জনাব আলকামুন সাহেব,, সহকারী মৌলভী মাওঃ জাবেদ আহমদ,, মাওঃ আবুল কাশেম,,মাওঃ মাহমুদুর রহমান ও বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ। 


এসময় বক্তাগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উউল্লেখযোগ্য বিভিন্ন দিক ,সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ে বঙ্গবন্ধুর বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ১৫ই আগস্ট ঘাতকের আঘাতে নির্মমভাবে শহীদ হওয়া উনি সহ পরিবারের সকল সদস্যদের আত্নার মাগফিরাতের জন্য মোনাজাত করা হয়।

কোন মন্তব্য নেই