Ads

 


নতুন আপডেট

মোস্তাফিজের আগুনঝরা বোলিং আর আফিফ, সোহানের ফিনিশিং ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জয়ের দারপ্রান্তে বাংলাদেশ

 


রাজিব রায় স্টাফ রিপোর্টার:-প্রথমবারের মতো পাঁচ ম্যাচের টি টুয়েন্টি ক্রিকেট সিরিজ চলছে  বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যে, 

এক প্রকার বাংলাদেশকে হুংকার দিয়েই যেনো তারা খেলতে এসেছে এরকম ধারণা পাওয়া যায় তাদের বিভিন্ন শর্ত এবং নিয়ম জারি করে দেওয়ার মধ্য দিয়ে। কিন্তু ওরা জানেনা যে বাংলাদেশ এখন আর পিছনে পরে থাকার দল নয়, তাদের হুংকার এবং নিয়মকে মেনে নিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম বুজিয়ে দিলো  তাদের অবস্থান। ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়াকে প্রথম ম্যাচের মত ২য় ম্যাচেও কোনো ধরনের সুযোগ না দিয়েই নিজেদের সিরিজ জয়ের দিকে আরেক দাপ এগিয়ে নিলো, যা অস্ট্রেলিয়া ভাবতে পারে নাই যে এরকম নাকানি চুবানি খেতে হবে। 

প্রথম ম্যাচ জয়ের নায়ক ছিলেন সিলেটের নাসুম তিনি একাই চার চারটি উইকেট ধকল করে অস্ট্রেলিয়া কে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিলেন। 



আর আজ ২য় ম্যাচে অস্ট্রেলিয়া টস জিতে ব্যাটিং করতে নামে ব্যাটিং এর শুরুতেই আঘাত হানে স্পিনার মেহেদি মারুফ তারপরেই শুরু হয় মোস্তাফিজ চমক,মোস্তাফিজের এক অসাধারণ ডেলিভারিতে বোল্ড আউট হয়ে যান জোসেফ ফিলিপ সেই যে শুরু হয় মোস্তাফিজ ঝলক তার সাথে সাকিব শরিফুলের মাপা বোলিং এর কারণে ৭ উইকেট হারিয়ে  ১২১ রানের বেশি আর যেতে পারেনি অস্ট্রেলিয়া। 

১২২ রানের টার্গেটে খেলতে নেমে সৌম্য সরকারের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ তারপর নাইম শেখের সাথে যোগ দেন সাকিব কিন্তু নাইম শেখও সাকিবকে সঙ্গ দিতে না পেরে  বোল্ড আউট হয়ে সাজ ঘরে ফিরেন, তারপর  সাকিব, মেহেদী মারুফ, আফিফ, এবং নুরুল হাসান সোহানের ফিনিশিং ব্যাটিং টাচে জয় তুলে নিয়ে আরেক দাপ এগিয়ে নিলো বাংলাদেশকে সিরিজ জয়ের দিকে, আর মাত্র একটি ম্যাচ জয় লাভ করতে পারলেই অস্ট্রেলিয়ার মত পরাশক্তির বিপক্ষে সিরিজ জয়ের সাধ পেয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট টিম। চাপের মুখে 

 অসাধারণ সব শট খেলে অপরাজিত থেকে ৮ বল হাতে রেখে দলকে জয় এনে দেওয়ার জন্য  ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়ছেন আফিফ হোসাইন।

কোন মন্তব্য নেই