সিলেট জেলা পরিষদ ও সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আর নেই।
রশ্মি ডেস্ক :
সিলেট জেলা পরিষদ ও সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান আমাদের মাঝে আর নেই। আজ দুই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪ টার দিকে তিনি সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন।
হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত দুইদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল।
বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বুধবার সন্ধ্যার পর থেকে শারিরীক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার বিকাল চারটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
লুৎফুর রহমানের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট ও সিলেট সহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ।



কোন মন্তব্য নেই