Ads

 


নতুন আপডেট

হবিগঞ্জ জেলা কৃষক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শোকদিবস উপলক্ষে বৃক্ষরোপণ বিতরণ অভিযান

রাজিব রায় স্টাফ রিপোর্টার:

গতকাল  হবিগঞ্জ জেলা কৃষক লীগের উদ্যোগে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও শোকসভার আয়োজন করা হয়।  

উক্ত শোকসভা ও কৃষক লীগের বৃক্ষ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন  বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির মাননীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র মহোদয়,কেন্দ্রীয় কমিটির  সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা দেওয়ান জয়নাল আবেদীন মহোদয়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ডক্টর হাবিব রহমান মোল্লা মহোদয়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান শাকীক মহোদয় সহ কেন্দ্রীয় কৃষকলীগের নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা কৃষক লীগের  সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির রেজা মহোদয় সহ  হবিগঞ্জ জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ, ও চুনারুঘাট উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ  শায়েস্তাগঞ্জ কৃষক লীগের নেতৃবৃন্দ নবীগঞ্জ উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ  অংশগ্রহণ করেন।


উক্ত শোকসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া ও তাহাদের আত্মার শান্তি কামনা করে উপস্থিত জনতার মাঝে বৃক্ষ বিতরণ করা হয়।।

কোন মন্তব্য নেই