বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আনসার বিডিপি দের মধ্যে খাদ্য সহায়তা প্রধান
রাজিব রায় স্টাফ রিপোর্টার :-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও শোকদিবস-উপলক্ষে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ৬০জন দুস্থ্য ও গরীব আনসার বিডিপি সদস্যদের মধ্যে আনসার বিডিপি বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
গতকাল ২৬শে আগষ্ট জৈন্তাপুর উপজেলা আনসার বিডিপি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, কামাল আহমেদ উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আনসার বিডিপি প্রশিক্ষক, ইউনিয়ন দলনেতা/ দলনেত্রী, ও আনসার প্লাটুন কমান্ডার সহ আরো অনেকে ।



কোন মন্তব্য নেই