বিরোধী দলীয় এমপি পীর মিসবাহ বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের তুপের মুখে
মোঃ আবু বকর সিদ্দীক চৌঃ
সুনামগঞ্জ ৪ আসনের মাননীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ আজ বিশ্বম্ভরপুর উপজেলা পয়েন্টে মোড়ে জয় বাংলা চত্বর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর করতে আসলে স্থানীয় বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ গড়ে তুলেন, তখন পীর মিসবাহ এমপি ভিত্তি প্রস্তর না করেই স্থান ত্যাগ করেন।
স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর অভিযোগ যে বিরোধী দলীয় একজন সংসদ সদস্য কি ভাবে স্থানীয় আওয়ামী লীগ কে ব্যতিরেখে কি ভাবে "জয় বাংলা" চত্বর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর করে।
নেতৃবৃন্দরা অভিযোগ করে বলেন যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অনেক সম্মানীত নেতৃবৃন্দরা আছেন তারা" জয় বাংলা" চত্বর এর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর করবেন।
পীর মিসবাহ একজন বিরোধী দলীয় এমপি তিনি কেনো জয় বাংলা চত্বর নির্মাণ করবেন..?
যদি জয় বাংলা চত্বর নির্মাণ করতে হয় তাহলে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন তারা নির্মাণ করবে।
এ সময় প্রতিবাদ করেন বেনজির আহম্মদ মানিক - সভাপতি বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগ, নুরুল আলম সিদ্দিকী - সাধারণ সম্পাদক বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতা অলিমান তালুকদার,প্রফেসর নজরুল ইসলাম, কৃষক লীগের আহবায়ক হুমায়ুন কবির মৃধা,আব্দুল কাহার,জাহাঙ্গীর আলম,সিদ্দিক আহমদ,যুবলীগ নেতা,শাখাওয়াত আলম সবুজ,ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির পাপন,সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল।মিলন খান, শ্রমিক লীগের মতিউর রহমান মতি সহ স্থানীয় নেতৃবৃন্দ।



কোন মন্তব্য নেই