Ads

 


নতুন আপডেট

শেখ বোরহান উদ্দিন ফাউন্ডেশন এর কার্যালয় উদ্বোধন

 


রিপোর্টঃ-মো: শিহাব খান; গতকাল ২৬শে আগষ্ট বৃহস্পতিবার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ এ শেখ বোরহান উদ্দিন ফাউন্ডেশন এর কার্যালয় উদ্বোধন করা হয়। আলোচনা সভা,মিলাদ মাহফিল এবং অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে ফাউন্ডেশন এর কার্যালয় উদ্বোধন করা হয়।


আলোচনা সভায় ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আলমগির হোসেন মন্ডল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলির সদস্য এস এম রহমতুল্লাহ,মো: শফিকুজ্জামান, সাধারণ সদস্য মুস্তাফিজুর রহমান,ইউনুছ খান।অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে শ্রী বৃদ্ধি করেন কাওরাইদ গয়েশপুর কলেজ এর হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো ইলিয়াস হোসেন,মো আসাদ প্রমুখ।


উপদেষ্টা এস এম রহমতুল্লাহ তার বক্তব্যে ধন্যবাদ জানান ফাউন্ডেশন এর সভাপতি শেখ বোরহান উদ্দিনকে অসহায় মানুষদের পাশে দাড়ানোর জন্য এবং তিনি ফাউন্ডেশন এর ভবিষ্যৎ প্রকল্পগুলো সবার সামনে তুলে ধরেন।


উপদেষ্টা মো শফিকুজ্জামান তার বক্ত্যব্যে সমালোচকদের উদ্দেশ্যে বলেন শুধু শুধু সমালোচনা না করে তাদের কে আহবান জানান যে, আপনারা এসে দেখুন যে আমরা কি করছি এবং কাদের জন্য করছি।


অনুষ্ঠানের এক পর্যায়ে অসহায়দের হাতে আর্থিক সাহায্য তুলে দেন ফাউন্ডেশন এর উপদেষ্টা মন্ডলির সদস্য এস এম রহমতুল্লাহ এবং মো শফিকুজ্জামান। 


আরো উপস্থিত ছিলেন ইয়াসিন আহমেদ রানা,মো: শিহাব খান, জাকির মোড়ল,ফাহাদ মন্ডল,হারুন অর রশিদ এবং অন্যান্য সদস্যবৃন্দ। 


সবশেষে মিলাদ মাহফিল পরিচালনা করার মাধ্যমে অনুষ্ঠান সমাপিত করেন উপদেষ্টা এস এম রহমতুল্লাহ।

কোন মন্তব্য নেই